Advertisement

উখিয়া বিদু্যৎ অফিসে ট্রান্সফরমার বানিজ্য

উখিয়া প্রতিনিধি
উখিয়া বিদু্যৎ বিভাগের কতিপয় দূর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তা-কর্মচারী বিদু্যতের চিহ্নিত

টেকনিশিয়ান ও দালালেরা নতুন সংযোগ দেওয়ার নামে ট্রান্সফরমার এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরের বানিজ্য চালিয়ে যাচ্ছেন। এ কাজে তারা গ্রাহকদের কাছ থেকে অবৈধ ভাবে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। এসব দূর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বদলীর দাবীতে কতর্ৃপক্ষের নিকট ভুক্তভোগী গ্রাহকরা একাধিক লিখিত অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার বিদু্যৎ অফিসের প্রকৌশলী বরাবর দায়ের করা অভিযোগে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদু্যৎ সংযোগ দেওয়ার নামে বিদু্যৎ অফিসে কতিপয় চিহ্নিত দালাল ও টেকনিশিয়ান দিয়ে রাতের আধাঁরে বিভিন্ন গ্রাম থেকে চুরি করে এক স্থান থেকে অন্য স্থানে বসিয়ে দিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে বানিজ্য চালাচ্ছে। বিদু্যৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের এসব কর্মকান্ডের উপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারী না থাকায় উখিয়া বিদু্যৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দিন দিন ঘুষের ব্যাপারে বেপরোয়া হয়ে উঠছে। শুধু তাই নয় এসব কর্মকর্তা-কর্মচারীদের অভ্যান্তরে জোট সরকারের মদদ পুষ্ট কিছু কর্মকর্তা রয়েছে বলেও জানা গেছে। আর বিদু্যৎ অফিসের এসব কর্মকর্তা কর্মচারীরা সরকারের ভাবমুর্তি নিয়ে এলাকায় প্রশ্ন তুলতে বিরোধী দলের লোকজনকে আড়ালে স্যাবোটাজ দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়, বিদু্যৎ অফিসের এ ধরনের অনৈতিক আর্থিক বানিজ্য বন্ধ করা না গেলে উখিয়াবাসীর কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিয়ে এসব কর্মকর্তারা উধাও হয়ে যাবে। অচিরেই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে তাদের দূনর্ীতির মুলোৎপাটন করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

Post a Comment

0 Comments