Advertisement

ডুলাহাজারার বিজয় মেলার নামে নগ্ন নৃত্য ভণ্ডুল দিয়েছে চকরিয়া থানা পুলিশ

চকরিয়া প্রতিনিধি
চকরিয়া থানা পুলিশ ডুলাহাজারায় বিজয় মেলার নামে পক্ষকাল ব্যাপী অশ্লীল পরিবেশনা ভন্ডুল করে দিলেন। মঙ্গলবার (২৮ডিসেম্বর) বিকাল ৩টার দিকে থানা ওসি মোঃ ফরহাদের নির্দেশে সেকেন্ড অফিসার মোঃ কামরুল আজমের নেতৃত্বে এস.আই মোঃ মিজানুর রহমান, এস.আই আবদুল বাতেন, এস.আই আবদুল আলীম, এস.আই মোঃ ইয়াসিন, এস.আই কামাল হোসেন সহ একদল পুলিশ আকষ্মিক অভিযান চালিয়ে নগ্ন নৃত্যের আস্তানা গুড়িয়ে দেয়। এসময় আয়োজককারী কমিটির লোকজন দিক-বিদিক ছুটে পালিয়ে যায়।

এদিকে থানা পুলিশের প্রশংসনীয় উদ্যোগকে স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল আন্তরিক সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিচালনা কমিটি আয়োজিত বিজয় মেলার নামে ১৬ ডিসেম্বর থেকে বিজয়ের চেতনামূলক সংস্কৃতির পরিবর্তে যুব সমাজ বিধ্বংসী নগ্ন নৃত্য পরিবেশন করে চলে। এহেন কর্মকান্ডের শুরু থেকে এলাকাবাসী ও সচেতন মহলের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন পত্রিকায় ঢালাওভাবে সংবাদ প্রকাশের পর অবশেষে উর্দ্ধতন কতর্ৃপক্ষের টনক নড়ে। এরই ধারাবহিকতায় এ অভিযান পরিচালিত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ।

Post a Comment

0 Comments