বলরাম দাশ অনুপম, কক্সবাজার:
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে ফুর্তি করার সময় চলচিত্র পরিচালক ও কক্সবাজারের চেইন্দায় নির্মানাধীন ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট ক্লাবের চেয়ারম্যান জিএম সারোয়ার এবং চিত্র নায়িকা সিলভিয়া আজমীসহ ৪ জনকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। তাদের গ্রেপ্তারের সংবাদ আজ
(মঙ্গলবার) সকালে কক্সবাজার শহরে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় শুরু হয়। তাদের গ্রেপ্তারের খবর যাতে মিডিয়ায় না যায় সেজন্য কতিপয় কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক দিনভর নানা ভাবে তদবির করে। একটি গোয়েন্দা সংস্থার তথ্যমতে, টেকনাফ থেকে সারাদেশে ইয়াবা পাচারের যে গডফাদারের নাম আলোচিত হয় জিএম সারোয়ার হচ্ছে তাদের অন্যতম। কিন্তু তিনি কক্সবাজারে নির্মানাধীন ইন্টারন্যাশনাল এমিউমেন্ট ক্লাবের চেয়ারম্যান ও চলচিত্র পরিচালকের পরিচয় দিয়ে নির্বিঘে এ অপকর্ম চালিয়ে আসছেন বলে সূত্র জানায়। তিনি তার অবৈধ ব্যবস্যা সাবলিল ভাবে চালানোর জন্য কক্সবাজারের কয়েকজন সাংবাদিক ও কর্মকর্তাকে মাসিক মাসোহারা দিয়ে লালন পালন করেন বলে জনশ্রুতি রয়েছে।
জানা যায়, কক্সবাজারস্থ র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২০ ডিসেম্বর রাত দেড় টার দিকে শহরের হোটেল মোটেল জোনের আবাসিক হোটেল বে ভিউর ৩০৪ নম্বর কক্ষে অভিযান চালায়। র্যাব আমোদফুর্তিতে মগ্ন চলচিত্র পরিচালক ও কক্সবাজারস্থ বসুন্ধরা গ্রুপের সিস্টার প্রতিষ্টান এমিউজমেন্ট ক্লাবের চেয়ারম্যান ও ঢাকার দক্ষিন কেরানী গঞ্জের খেজুরবাগ এলাকার মৃত হাজী নঈমুদ্দিন নয়ন মিয়ার পুত্র জিএস সারোয়ার, একই এলাকার মৃত ওয়াজেদ মিয়ার পুত্র দেলোয়ার হোসেন, যাত্রাবাড়ি ওয়াসা রোডের মানিক নগর এলাকার মৃত হাজী আব্দুর রহিমের পুত্র কাজী জামাল এবং চিত্র নায়িকা বগুড়া সুত্রাপুরের জহুরুল ইসলামে কন্যা সিলভিয়া আজমীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৩২ পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব।
এদিকে র্যাবের ডিএডি শিশির কুমার দাস বাদী হয়ে আটককৃত ৪ জনের বিরুদ্ধে কক্সবাজার মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ২০ ডিসেম্বর সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়। কক্সবাজারবাসী কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন ইয়াবাসহ গ্রেপ্তারকৃত পরিচালক ও নায়িকাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে টেকনাফ সীমান্তের হাজার কোটি টাকার মাদক ব্যবসার বিস্তারিত তথ্য উপাত্ত পাওয়া যেতে পারে।


0 Comments