Advertisement

১৬ মাঝি-মাল্লাসহ ফিশিং বোট নিখোঁজ


বার্তা পরিবেশক:
সাগরে ১৬  মাঝিমাল্লাসহ ফিশিং বোট  নিখোজের খবর পাওয়া গেছে।ফিশিং বোট মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রেরিত সংবাদে বলা হয়,কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সদস্য ও কক্সবাজার শহরের নতুন বাহার ছড়া  নিবাসী সেনা বাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার মরহুম মোজাফ্ফর আহম্মদের ছেলে শমসের আলী জনির স্বত্বাধীকারী এফ. বি আল শাহাজাদ নামক ফিশিং বোটের ১৬ জন মাঝি-মাল্লাসহ ফিশিং বোট খানা ২৪ দিন ধরে নিখোঁজ। স্থানীয় পশ্চিম নতুন বাহার ছড়া নিবাসী জয়নাল আবেদীন, পিতা-বাচা মিয়া এর নেতৃত্বে মোট ১৬ জন মাঝি-মাল্লা গত ৪/১২/১১ ইং তারিখে স্থানীয় ৬নং ঘাট হতে ১০ দিনের রসতপাতি নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওয়া হয়ে যায়। প্রচলিত নিয়ম অনুসারে বোট খানা ৮/১০ দিনের মধ্যে ঘাটে ফিরে আসার কথা থাকলেও ২৪ দিন ধরে বোট খানা ফিরিয়ে না আসায় এবং বোর্টের ১৬ জন মাঝি-মাল্লা কোন হদিস না পাওয়ায় ফিশিং বোটের মালিক ও বোটের নিখোজ পরিবারের মধ্যে নেমে এসেছে অবর্ণনীয় শোকের মাতম। এদিকে বোটের মালিক মাঝি-মাল্লাদের সন্ধানে বিভিন্ন উপকূলীয় জেলায় লোক পাঠিয়েও কোন লাভ হয়নি বলে জানা গেছে। এবিষয়ে বোটের মালিক গত ১৮/১২/১১ ইং তারিখ কক্সবাজার থানায় একখানা সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছেন। যার নম্বর ৪১০৮। জেলা ফিশিং বোট মালিক সমিতির নেতৃবৃন্দ দাবি করেছেন বোট খানা জলদস্যূদের কবলে পড়ে অপহৃত হয়েছে এবং জলদস্যূরা মাঝি-মাল্লাদের মেরে ফেলেছে বলে দাবি করা হয়েছে। তারা বলেন, বঙ্গোপসাগরে ক্রমাগত জলদস্যূদের লুটপাট, খুনখারাবীর যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে এটিও জলদস্যূ কর্তৃক আক্রান্ত বলে দাবি করা হয়েছে। তারা বোট ও বোটের নিখোঁজ মাঝি-মাল্লাদের সহায়তার জন্য সরকারে প্রতি দাবি জানান এবং বঙ্গোপসাগরে নিরাপত্তা ফিরিয়ে আনার লক্ষ্যে নৌ-বাহিনীর তৎপরাতা নিয়মিত ভাবে জোরদার করার আহ্বান জানান। বিবৃতি দাতারা হলেন ঃ সংগঠনের সভাপতি-চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক-মাহবুবুল হক মুকুল, সহ-সভাপতি-যথাক্রমে- নুরুল ইসলাম নুরু, আলহাজ্ব মোঃ ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক- মোস্তাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক-দেলোয়ার হোসাইন, পরিচালক মোঃ কাইযুম সওদাগর ও নুর মোহাম্মদ।

Post a Comment

0 Comments