এম.রমজান আলী:
মহেশখালী সোনাদিয়া চ্যানেলে ফিশিং বোট ডাকাতির খবর পাওয়া গেছে। তথ্য নিয়ে জানা যায় বিগত ৭ সেপ্টেম্বর সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা এফ.বি.আল-কুতুব নামের ফিশিং বোট আবহাওয়ার অবস্থা খারাপ দেখে কক্সবাজার নাজিরের টেক পাস কেটে সোনাদিয়া চ্যানেলে ঢুকে পড়লে জলদস্যুরা অন্য একটি বোট নিয়ে এসে মাঝি-মাল্লাসহ ১৩জন লোক থেকে ৬জনকে সাগরে ফেলে দিয়ে বাকীদেরকে কল ষ্টোরে ঢুকিয়ে রেখে ফিশিং জাল, ইলিশ মাছ, তৈল, ব্যাটারীসহ প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে ফিশিং বোটটি ভাসমান অবস্থায় রেখে চলে যায়। আরো জানা যায় ফিশিং বোটের মালিক চকরিয়া শিলখালী কাচারী মুরা আব্দুস সোবহানের পুত্র ইয়ার মোহাম্মদ। ফিশিং বোটের মাঝি নুরুল ইসলাম জানান ১৩জন লেবারই পাওয়া গেছে এবং সুস্থ আছে। ঘটিভাঙ্গার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন জানান- আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬জনকে উদ্ধার করি এবং তাদেরকে সার্বিক সহযোগীতার মাধ্যমে নিরাপদে পৌছে দিই।

0 Comments