Advertisement

লিবিয়া ছেড়ে পালাইনি-গাদ্দাফি


ত্রিপোলি, ৯ সেপ্টেম্বর: তিনি লিবিয়াতেই আছেন। চম্পট দেননি নাইজারে। বৃহস্পতিবার সাফ জানালেন মুয়াম্মার গাদ্দাফি। তার দেশ ছেড়ে পালানোর খবর মিথ্যা। তার অনুগামীদের মনোবল ভাঙতেই এমন মিথ্যা প্রচারের আশ্রয় নেয়া হচ্ছে। এদিন দামেস্কের আররাই ওরুবা টেলিভিশন চ্যানেলের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় এই ঘোষণা
 করেন গাদ্দাফি। আরো বললেন, ন্যাটোর পক্ষে এই লড়াই চালিয়ে যাওয়া অসম্ভব। ওরা পরাজিত হবেই।
এদিকে বৃহস্পতিবার লিবিয়ার বিদ্রোহীদের সরকার ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলর তরফে জানানো হয়েছে, দেশ ছাড়ার আগে গাদ্দাফি জাতীয় ব্যাঙ্কে গচ্ছিত থাকা সোনার ২০শতালশ বিক্রি করে দিয়েছেন। আর এই কাজ করা হয়েছে তার পরিচিত ব্যবসায়ীদের মাধ্যমেই। প্রসঙ্গত, বৃহস্পতিবার গাদ্দাফির অনুগত সেনাবাহিনীর ওপর বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে বিদ্রোহীরা। আকাশ পথে বিমান হামলা করে সাহায্য করেছে ন্যাটোও। ইতোমধ্যেই ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্র লিবিয়া সীমান্তবর্তী দেশগুলির সীমানা বন্ধ করে দিতে বলেছে। যাতে গাদ্দাফি এবং তার সহযোগীরা সেখানে পালিয়ে যেতে না পারেন। বেশ কিছু দিন নিরুত্তর থাকার পর, বৃহস্পতিবারই ফের প্রকাশ্যে বিবৃতি দিলেন গাদ্দাফি।
বার্তা২৪ ডটনেট

Post a Comment

0 Comments