Advertisement

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় কারাগারের এম্বুলেন্স চালক নিহত বিদেশী হাজতী ও ২ পুলিশসহ আহত ৫

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়ার মালুমঘাট এলাকায় সৌদিয়া বাসের সঙ্গে মুখোমোখি সংঘর্ষে কক্সবাজার  কারাগারের এম্বুলেন্স চালক মোহাম্মদ সেলিম নিহত হয়েছেন।
 এসময় অসুস্থ বিদেশী নাগরিক ও  ২ পুলিশ সহ আরো ৫জন আহত হন। শুক্রবার বিকাল ২টার সময় এই ঘটনা ঘটে। আহতদের চকরিয়া হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, কক্সবাজার কারাগারে আটক গুরুতর অসুস্থ সেনেগালের নাগরিক ওসার কলিনকে শুক্রবার কারাগারের এম্বুলেন্স যোগে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে বিকাল ২টার দিকে সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী একটি বাসের সাথে কারাগারের এম্বুলেন্সটি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাস্থলে মারা যায় এম্বুলেন্স চালক মোহাম্মদ সেলিম (৪০)। এসময় সেনেগালের নাগরিক কলিনস এবং আরো ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়। আহতদেরকে চকরিয়া ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Post a Comment

0 Comments