জামাল হোছাইন: চকরিয়া পূর্ব বড় ভেওলা এলাকায় দূর্বৃত্তরা ৪র্থ শ্রেণী পড়য়া এক শিশু ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। জানা গেছে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়া এলাকায় রাস্তা সংলগ্ন মনছুর আলমের একটি ছোট্ট মুদির দোকান রয়েছে। মনছুর আলম গত ০৯ সেপ্টেম্বর অন্যত্রে রাত যাপন করে। পাহারার স্বার্থে ওই রাত্রে তার ৪র্থ শ্রেণী পড়য়া(নাম প্রকাশে অনিশ্চুক) শিশু কন্যা দোকানে রাত যাপন করে। এ সূযোগে একই এলাকার দূর্বৃত্তরা জোর পূর্বক দরজা খুলিয়ে দোকানে প্রবেশ করে। শিশু কন্যাকে ধর্ষণের অপচেষ্টা চালায়। শিশু কন্যাটির শোর চিৎকারে লোকজন এগিয়ে আসলে দূর্বৃত্তরা ওই শিশুর গলাটিপে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর আত্বীয় স্বজন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় নুর মোহাম্মদের পুত্র মান্নান(২২) ও বদি আলমের পুত্র ওসমান (২৩) দোকানে ঢুকে ৪র্থ শ্রেণী পড়য়া শিশু ছাত্রীকে ধর্ষণের অপচেষ্টা চালিয়েছে। আহত শিশুকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। কিন্তু উন্নত চিকিৎসার স্বার্থে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যপারে স্থানীয় এম,ইউ,পি সদস্য বেলাল উদ্দিনের নিকট ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান ,এ ঘটনায় শিশু কন্যার পিতা মনছুর আলম তাকে জানিয়েছেন দূর্বৃত্তরা তার দোকানে প্রবেশ করে মালামাল চুরি করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মেয়েকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

0 Comments