Advertisement

ঈদে সর্বাধিক নাটকে সারিকা


১৮ আগষ্ট, ঢাকা : এবারের  ঈদে সর্বাধিক নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা। এ যাবৎ নির্মিত ৩০টি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে নাটক ‘গেন্দু চোরা’র সিক্যুয়েল।
গত কয়েক বছর ধরেই প্রচার হচ্ছে ‘গেন্দু চোরা’কে নিয়ে সিক্যুয়েল। ‘গেন্দু চোরা ও

তার ভাই বেরাদার’, ‘নির্বাচনে গেন্দু চোরা’, ‘গেন্দু চোরা ও গরু চুরি’, ‘গেন্দু চোরার প্রেম কাহিনী’র পর আসছে ঈদে এর পঞ্চম পর্ব প্রচার হবে। এবারের পর্বের নাম ‘গেন্দু চোরা সনি। এতে অভিনয় করেছেন আল-মনসুর, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম
এবং সারিকা। এর আগেও সারিকা গেন্দু চোরার সিক্যুয়েলে অভিনয় করেছেন। শেষ ঈদে ‘গেন্দু চোরার প্রেম কাহিনী’ নাটকে তাকে অভিনয়ে দেখা গেছে। এতে গ্রামের চেয়ারম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। আদুরী নামের খুবই আহ্লাদি ধরনের চরিত্র তার।
সারিকা বলেন, গেন্দু চোরা সিক্যুয়েলটি খুব জনপ্রিয়। আগের ঈদে আমি এর একটি পর্বে অভিনয় করে প্রচুর রেসপন্স পেয়েছি। আশা করছি এবারের পর্বটিও সবার ভাল লাগবে। গেন্দু চোরা স নি ইঝ্থ-এর এবারের গল্পে দেখা যাবে, চেয়ারম্যান আমিরুল হক চৌধুরী গেন্দু চোরা আল-মনসুর ও তার দল বল নিয়ে গ্রামে ফিরে আসছে। পথে চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে গেন্দু চোরা তার চিকিৎসা করে। চেয়ারম্যান সুস্থ হয়ে উঠলে গেন্দু চোরার ভাইরা তাকে ডাক্তার সম্বোধন করে। চেয়ারম্যানের বুদ্ধিতে গ্রামের সদ্য নির্মিত হাসপাতালে ডাক্তার হিসেবে নিয়োগ পায় গেন্দু চোরা ও তার ভাইরা। এরপর সারিকা অসুস্থ হয়ে পড়লে চেয়ারম্যানসহ ধরা পড়ে গেন্দু চোরার দল।
এ সিক্যুয়েল নাটক ছাড়াও আদুরী ঈদের আরও কিছু নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। এগুলো হলো- চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘ঝগড়া বাড়ি’, আকাশ জোড়া মেঘ’, ‘বন্ধুতা’, ‘আমি হয়তো মানুষ নই’, অনিমেষ আইচের ‘প্রেমের গপ্প’, কায়সার আহমেদের ‘লাভ কনটেস্ট’, চন্দনের ‘আমি নায়ক হবো’ হিমেল আশরাফের প্রেমের নাম বেদনা’, আশরাফি মিঠুর- ‘ধরা’সহ আরও কয়েকটি। সারিকা বলেন, আমি মূলত এ বছরের শুরু থেকেই ঈদের জন্য নির্মিত কিছু নাটকে অভিনয় শুরু করি। কারণ, ঈদের আগের সময়টায় দু’বারে প্রায় একমাস আমার দেশের বাইরে থাকার কথা ছিল। তারপরও সব মিলিয়ে আমি ঈদের জন্য নির্মিত প্রায় ৩০টির মতো নাটকে ও টেলিফিল্মে অভিনয় করেছি। নাটক ও টেলিফিল্মগুলোতে আমার সঙ্গে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মোশাররফ করিম, মীর সাব্বির, শাহরিয়ার নাজিম জয়, আজিজুল হাকিম, আরেফিন শুভ, নিলয়সহ আরও অনেকেই। ঈদের জন্য কিছু নতুন বিজ্ঞাপনেরও মডেল হয়েছেন সারিকা। এগুলো হলো বাংলালিংক, ওয়ালটন এবং ফেয়ারনেস ক্রিমের।

Post a Comment

0 Comments