Advertisement

পেকুয়ায় বেডিবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে বিপুল ব্যাপক এলাকা প্লাবিত

মোবারক উদ্দিন নয়ন
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম টইটং এলাকায় পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের লবণাক্ত পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছেফলে ঐ এলাকায় চিংড়ি ঘের, বসতবাড়ির পুকুর, রোপিত আউশ ধান পানির নীচে তলিয়ে গেছেসরেজমিনে গিয়ে জানা যায়, ঐ এলাকার সাবেক মেম্বার ফয়সাল, আমজাদ, কামাল হোসন, মফিজ গং দীর্ঘদিন যাব লবণের মৌসুমে লবণ চাষ,বর্সা মৌসুমে চিংড়ি ঘের করে আসছিলঐ এলাকায় প্রায় ৫৫০ একর আউশ ধান ও রোপন করা হয়েছেকিন্তু ঐ চিংড়ি ঘেরের মালিকগণ বেড়িবাধে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট বসিয়েছিলদুই একদিন অতিবৃষ্টি ও সমুদ্রের জোয়ারের পানির ধাক্কায় কালভার্টটি ভেঙ্গে গিয়ে লবণাক্ত পানি ঢুকে আউশ ধান ও চিংড়ি ঘের ডুবে কোাট টাকার ও বেশী ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছেকয়েকজন চাষী অভিযোগ করেন, লবণাক্ত পানি ঢুকার কারনে পানি নেমে গেলে রোদ পড়লে আউশ ধানের রোপিত চারাগুলি মরে যাওয়ার আশংকা করছেএ দিকে পানি বেশী ঢুকার কারনে চিঙড়ি ঘের ও বসতবাড়ির কয়েকটি পুকুর ও ডুবে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় নবনির্বাচিত মেম্বার শাহাদাত হোসেন জানান, বেড়িবাধের ঐ ভাঙা অংশ ছাড়া ও দক্ষিণ পার্শ্বে ও দুটি অংশে ফাটল ধরেছেঐ অংশটুকু যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারেতিনি বিষয়টি পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু ও উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-খাজা আলামীনের নিকট অবহি করেনউনারা উক্ত ভাঙন অংশ পরিদর্শন করবেন বলে মেম্বারেবে আশ্বাস প্রদান করেন